শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিএনপি পরনির্ভরশীল দল,কথায় কথায় বিদেশি দূতাবাসে যায়: কসবায় আইনমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:20 pm

বিএনপি পরনির্ভরশীল দল,কথায় কথায় বিদেশি দূতাবাসে যায়: কসবায় আইনমন্ত্রী

বিএনপিকে পরনির্ভরশীল দল উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, ‘তাঁরা কথায় কথায় বিদেশী দূতাবাসে চলে যায়। পাকিস্থানের ভয় দেখায়। তাঁরা ক্ষমতায় এলে দেশকে বিরাণ করে ফেলবে। তাই আপনাদেরকে (জনগণ) সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। তাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মানকাশাইরে দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে চাবি হস্তান্তর ও গৃহ প্রবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক এসব কথা বলেন।

অনুষ্ঠানে মোট ৪০৩ জন গৃহহীনের মাঝে ঘরের চাবি তুলে দেওয়া হয়। এখানে বিদ্যালয় ও পার্ক হবে বলে জানান মন্ত্রী।

এ সময় আনিসুল হক আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার জনগণের সরকার। বিএনপির সেক্রেটার বেশ লম্বা লম্বা বক্তব্য দিয়ে বলেন যে আমরা নাকি দেশ ধ্বংস করে দিচ্ছি। গরীবের ঘর পাওয়া যদি ধ্বংসের বিষয় হয় তাহলে এটাই ভালো। আসল কথা হলো বিএনপি জনগণের সেবা করা পছন্দ করে না। তারা জনগণের নামে ভিক্ষা এনে লুটপাট করতে চায়।’

আশ্রয়ণ প্রকল্প এলাকায় হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম। কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ উল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কসবা উপহেলা পরিষদ চেয়াম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সায় ভূঁইয়া, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র এমজি হাক্কানি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবীর আহমদে ভূ্ইয়া।

Facebook Comments Box

Posted ৮:২০ পিএম | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২

The Daily Sarod |