শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আর্জেন্টিনার সাথে সৌদি জয়ী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর ১মন মিষ্টি বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৩ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:28 pm

আর্জেন্টিনার সাথে সৌদি জয়ী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর ১মন মিষ্টি বিতরণ

কাতার ফুটবল বিশ্বকাপ খেলায় আর্জেন্টিনা কে ২-১ গোলে পরাজিত করেছে সৌদি আরব। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকাল ৪ টায় খেলাটি অনুষ্ঠিত হয়। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন কে পরাজিত করায় সৌদি আরব সমর্থকের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ বিরাজ করছে।এই বিজয়ের আনন্দকে উপভোগ করে তোলেন সকল সৌদি আরব সমর্থক সহ প্রবাসীরা।

আর্জেন্টিনা কে পরাজিত করে সৌদি জয়লাভ করায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন কুড়িঘর গ্রামের সৌদি প্রবাসী আব্দুর রাজ্জাক মিয়া ৪০ কেজি মিষ্টি বিতরণ করেছেন। আজ বুধবার (২৩ নভেম্বর) সন্ধায় কুড়িঘর বাজারে তার পরিবারের সদস্য ও শুভাকাঙ্খীরা এই মিষ্টি বিতরণ করেন।

সৌদি আরব থেকে মুঠোফোনে রাজ্জাক মিয়া বলেন,প্রথমে নিজ দেশ কে ভালোবাসি,বর্তমানে প্রবাসে আছি সৌদি আরবে তাই ফুটবল বিশ্বকাপে সৌদি কে সমর্থক করছি।গতকাল লিওনেল মেসির দল কে হারিয়ে সৌদি বিজয় হয়েছে এই জয়ে আমরা আনন্দ উল্লাস করছি,এই উল্লাসে নিজ গ্রামে ৪০ কেজি মিষ্টি বিতরণ করেছি।

তিনি আরো বলেন, অধিনায়ক সালমান আল ফারাস, গোল রক্ষক মোহাম্মদ এলাস, ইয়াসির সহ খেলোড়াররা ছন্দময় খেলা দেখিয়ে দলের সেরা পারফরম্যান্সে আর্জেন্টিনাকে পরাজিত করে অভাবনীয় জয়লাভ করে। সালমান আর ফরাস নেতৃত্বে জয়লাভ করায় বাংলাদেশের মত  বিশ্বের অন্যান্য দেশেও কোটি কোটি সমর্থকদের আত্মবিশ্বাস জন্মেছে,আসা করছি আগামী ম্যাচে জয় লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠবে সৌদি আরব।

স্থানীয় নূর মিয়া ও মো. মতিন মিয়া বলেন, সৌদি আরব জয়লাভ করায় আমাদের গ্রামের প্রবাসী রাজ্জাক মিয়া মিষ্টি বিতরণ করেছেন। আমরাও সেই মিষ্টি পেয়েছি।

মিষ্টি বিতরণ করা মিজান মিয়া ও ইকরাম মিয়া বলেন, রাজ্জাক ভাই সৌদি আরবে থাকেন। সৌদি আরব ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে পরাজিত করায় তিনি আমাদের সাথেই ফোনে জানিয়েছেন মিষ্টি বিতরণ করবেন। তিনি প্রবাসে আছেন, তাই ওনার পক্ষে আমরা একমন মিষ্টি বিতরণ করেছি।

Facebook Comments Box

Posted ৯:২৮ পিএম | বুধবার, ২৩ নভেম্বর ২০২২

The Daily Sarod |