শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ট্রেনে অচেতন করে সেনা সদস্যের সর্বস্ব লুট

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:53 pm

ট্রেনে অচেতন করে সেনা সদস্যের সর্বস্ব লুট

ট্রেনে অচেতন করে মো. আব্দুল আলীম (৪১) নামের এক সেনাবাহিনীর সার্জেন্টের সর্বস্ব নিয়ে গেছেন অজ্ঞান পার্টির সদস্যরা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। আব্দুল আলীমের গ্রামের বাড়ি সিলেটের গোয়াইন ঘাটে। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীতে কর্মরত আছেন।

আখাউড়া রেলওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক ইসমাইল হোসেন জানান, আব্দুল আলীম সকালের দিকে চট্টগ্রাম স্টেশন থেকে চট্টলা একপ্রেস ট্রেনে চড়েন। চলন্ত ট্রেনে তিনি নাস্তা করতে কিছু একটা খান। খাওয়ার কিছুক্ষণ পরই নিজের আসনে তিনি ঢলে পড়েন। এসময় অজ্ঞান পার্টির সদস্যরা তার মোবাইল ফোন,টাকা-পয়সাসহ সবকিছু নিয়ে যায়। পরে ট্রেনে কর্তব্যরত লাকসাম রেলওয়ে থানার পুলিশ পার্টি তাকে উদ্ধার করে। ট্রেনটি দুপুরের পর দিকে আখাউড়া স্টেশনে পৌঁছলে আব্দুল আলীমকে তারা আখাউড়া রেলওয়ে থানা পুলিশ পার্টির কাছে বুঝিয়ে দেয়। সেখান থেকে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম মোস্তফা বলেন, দু’জন রেলওয়ে পুলিশ অচেতন এক ব্যক্তিকে আমাদের এখানে নিয়ে আসে। এসময় রোগী কোনো কিছুই বলতে পারছিল না। আমরা ধারণা করছি অজ্ঞান পার্টি খাদ্যের সাথে বিষ জাতীয় কিছু একটা খাইয়ে তাকে অচেতন করে। রোগীকে ভর্তি করিয়ে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আখাউড়া রেলওযে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম শিকদার বলেন, অজ্ঞান ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত জ্ঞান ফিরে আসে নি। জ্ঞান ফিরলে বিস্তারিত বলা যাবে।

Facebook Comments Box

Posted ৯:৫৩ পিএম | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

The Daily Sarod |