স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 9:55 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৭৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ও ১৪শ’ ট্যাবলেটসহ জহিরুল আলম ভূইয়া (৬০) প্রকাশ জাহের ডাক্তার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া জহিরুল আলম ভূইয়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও কুড়িপাইকা গ্রামের এলাহী বক্স ভূইয়ার ছেলে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কুড়িপাইকা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে ভারত থেকে নেশাজাতীয় দ্রব্য এনে বিক্রি করছিলেন। এই ঘটনায় মামলা দায়েরের পরর তাকে আদালতে পাঠানো হয়েছে।
Posted ৯:৫৫ পিএম | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya