শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর,আহত-৪

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১১ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:56 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর,আহত-৪

ব্রাহ্মণবাড়িয়া ট্রাকের চাপায় জিয়াউর রহমান (১৮) নামে সিএনজি চালিত অটোরিক্সার এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) সকালের দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের আলাকপুর নামক স্থানে এই দূূর্ঘটনা ঘটে।

নিহত তরুণ জিয়াউর রহমানের বাড়ী সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কবীর আহাম্মদের ছেলে। এই ঘটনায় আরও চারজন সিএনজি যাত্রী আহত হয়েছেন।

নিহতের স্বজেনরা জানান, সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের আলাকপুর নামক স্থানে একটি পিকআপকে সাইড দিতে গিয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিক্সাকে একটি ট্রাক পিছন দিক দিয়ে চাপা দিলে এ দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। দূর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনেরা হাসপাতালে এসে কান্নায় ভেঙ্গে পরেন।

দূর্ঘটনায় আহত চারজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, আহদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৮:৫৬ পিএম | শুক্রবার, ১১ নভেম্বর ২০২২

The Daily Sarod |