নবীনগর সংবাদদাতা
প্রিন্ট
শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 12:26 am
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় তলিয়ে বাল্কহেডের নিখোঁজ মাঝি রাজু মিয়া (২৮) মরদেহ নিখোঁজের ৯ দিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার বড়িকান্দি লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে ওই মাঝির মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
নিখোঁজ মাঝি রাজু মিয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের আতাব উদ্দিনের ছেলে।
সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোরশেদ আলম চৌধুরী জানান, গত ২ নভেম্বর মেঘনা নদীতে বুধবার ভোরে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি তেলবাহী জাহাজ বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দিলে রাজু মিয়া সহ তিনজনকে নিয়ে তলিয়ে যায়।
ওইসময় স্থানীয়দের সহায়তায় দুই জনকে উদ্ধার করা গেলেও নৌ-পুলিশের একটি টিম ও ডুবুরি দল একটানা কয়েকদিন তল্লাশি চালিয়েও নিখোঁজ হওয়া ব্যক্তির কোন সন্ধান পাচ্ছিলেন না।
অবশেষে বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি ডুবুরি দল এবং নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে নৌকাটি উদ্ধারে অভিযান চালিয়ে নৌকার চাপায় বালিতে আটকে থাকা অবস্থায় নৌকার মাঝি রাজু মিয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
Posted ১২:২৬ এএম | শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya