শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় নকল পশু খাদ্যসহ তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:02 pm

ব্রাহ্মণবাড়িয়ায় নকল পশু খাদ্যসহ তিনজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় নামি-দামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল পশু খাদ্য তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প নগরী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ভেজাল পশু খাদ্য ৩০ বস্তা ভূষি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. দ্বীন ইসলাম (৩১), একই ইউনিয়নের কুড়িঘর গ্রামের বশির আহম্মেদের ছেলে মো. শামীম মিয়া (২৫) ও পটুয়াখালি জেলার গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউপি’র খারিজুমা গ্রামের মৃত ধনু খাঁর ছেলে মো. আবু হানিফ (৪৫)।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পর তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরের বিসিক শিল্প নগরীর জনৈক হাবিবুর রহমানের মালিকানাধীন পদ্মা মেজর ফ্লাওয়ারস মিলস লিঃ’এ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানকালে পশু খাদ্যের জন্য তৈরি পদ্মা ফ্লাওয়ারস থেকে আকিজ ফ্লাওয়ারস এর সানশাইন নামের নকল ভুষির ৩০টি বস্তা, সানশাইন লেখা খালি বস্তা ও বস্তার গায়ে সাটানোর জন্য কাগজের তৈরি ‘সানশাইন গমের ভুষি’ লেখা ৫টি লেবেল জব্দ করা হয়।

পরে আটককৃতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সোপর্দ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, ভেজাল পশু খাদ্য তৈরি ও বাজারজাতকরণের খবর পেয়ে গোয়েন্দা পুলিশ বিসিক থেকে তিনজনকে আটক করেছে। মামলা দায়েরের পর তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০২ পিএম | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

The Daily Sarod |