স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৫ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 2:56 am
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা ফজলে রাব্বির হত্যার প্রতিবাদে মিছিলের সাথে সংঘর্ষে শুভ নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। শনিবার (৫ নভেম্বর ২০২২) বেলা সাড়ে ১১টার দিকে শহরের টিএ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পরে সে মারা যায়। শুভ জেলা ছাত্রলীগের তথ্য সম্পাদক ছিলেন। এই ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা ফজলে রাব্বির বড় ভাই আশফাক আলীসহ মিছিলের নেতৃত্ব দেওয়াদের দায়ী করছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল (৪ নভেম্বর) নিহত ছাত্রদল নেতা ফজলে রাব্বির হত্যার বিচারের দাবিতে আজ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দিতে মিছিল বের করা হয়। মিছিলে রাব্বির বড় ভাই আশফাক আলী, চাচা শওকত আলী, ছাত্রদলের সভাপতি ফুজায়েল চৌধুরী সহ স্থানীয় বাসিন্দারা অংশ নেয়। তারা স্মারক লিপি দিয়ে ফিরে আসার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ এলোপাতাড়ি গুলি ও বোমা নিক্ষেপ করে। এই ঘটনায় গুরুতর আহত হয় ছাত্রলীগ নেতা শুভ। ঘটনাস্থল থেকে ৫জনকে আটক করেছে পুলিশ। রাতে আহতবস্থায় শুভকে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, নিহত শুভ’র লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনার পর মিছিলের উদ্যোক্তা আশফাক আলী সহ অন্যান্যরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করা হবে।
Posted ৯:২২ পিএম | শনিবার, ০৫ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya