শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আ’লীগের সম্মেলন সফলের লক্ষ্যে দায়িত্বশীল আচরণের আহবান এমপি মোকতাদিরের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:50 pm

আ’লীগের সম্মেলন সফলের লক্ষ্যে দায়িত্বশীল আচরণের আহবান এমপি মোকতাদিরের

ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,’আমরা ব্রাহ্মণবাড়িয়ায় স্মরণকালের বৃহত্তম একটি জেলা আওয়ামী লীগের সম্মেলন উপহার দিতে চাই। সুন্দর-সফল-পরিপাটি সম্মেলন করবার জন্য সকলেই যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করুন। দল সুসংগঠিত থাকলে-আমরা সকলে ঐক্যবদ্ধ হলে সন্ত্রাসী-উগ্রবাদীদের মাঠে নামার সুযোগ কমে যাবে।’

তিনি শুক্রবার (৪ নভেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহসভাপতি সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন,তাজ মো.ইয়াছিন, মো.হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, মঈনউদ্দিন মঈন, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন, দপ্তর সম্পাদক তানজিন আহমেদ, শিক্ষা সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক শিবশংকর দাস, কোষাধ্যক্ষ মহসিন মিয়া, তথ্য গবেষণা সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, শ্রম সম্পাদক শেখ মো.মহসিন, উপদপ্তর সম্পাদক মো. মনির হোসেন, কার্যকরী সদস্য মোর্শেদ কামাল, সেলিম রেজা হাবিব, জাহাঙ্গীর আলম, শাহরিয়ার বাদল, জসীম উদ্দিন, এড. শাহানুর ইসলাম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, পৌর মেয়র জেলা আওয়ামী লীগ সহসভাপতি মিসেস নায়ার কবীর, এড.আবু তাহের, জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঞা, সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন, প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, শিল্প বানিজ্য সম্পাদক শাহআলম, আইন সম্পাদক তাজুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগ সভাপতি মুসলিম মিয়া, উপপ্রচার সম্পাদক স্বপন রায়।

সভায় সম্মেলন সফল করার লক্ষে বিভিন্ন উপকমিটি চূড়ান্ত করা হয়।

Facebook Comments Box

Posted ৯:৫০ পিএম | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২

The Daily Sarod |