স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 2:31 am
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) উঠিয়ে নেওয়ার পর দিন ময়লার স্তুপে পাওয়া গেছে ছাত্রদল নেতা ফজলে রাব্বির গুলিবিদ্ধ মরদেহ। শুক্রবার (৪ নভেম্বর ২০২২) সকালে শহরের মধ্যপাড়ায় ময়লার স্তুপে স্থানীয়রা তার মরদেহ দেখতে পায়। নিহত ফজলে রাব্বি মধ্যপাড়ার আলী মঞ্জিলের আহমেদ আলীর ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক পদে ছিলেন।
নিহত ফজলে রাব্বির বড় ভাই আশফাক আলী সাংবাদিকদের জানান, গতকাল (৩ নভেম্বর) র্যাব আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসে। সেখানে আমার ছোট ভাই ফজলে রাব্বিকে আটক করে নিয়ে যায়। এর কারণ জিজ্ঞেস করে আমাদের কর্মচারী প্রতিবাদ করলে তাকে গালে থাপ্পর দেয় র্যাব। তারা জানায় যে, আমাদের প্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন যাবত মাদক সাপ্লাইয়ের মিথ্যা অভিযোগ তুলে। তারপর তারা আমাদের প্রতিষ্ঠান ভাংচুর করে মিথ্যা মাদক উদ্ধারের নাটক সাজিয়ে আমার ছোট ভাইকে সাথে করে নিয়ে যায়। কিন্তু আমার ভাই রাব্বির সন্ধ্যান চেয়ে থানায় ও র্যাব-১৪ ভৈরব ক্যাম্পে যোগাযোগ করলে তারা কোন তথ্য দিতে পারেনি। আজ ভোরে আমাদের এলাকার লোকজন বাড়ীতে এসে বলে যে, আমার ভাইয়ের লাশ মধ্যপাড়া ময়লার স্তুপে পড়ে আছে, একথা শুনে আমরা গিয়ে দেখি রাব্বির শরীর গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। আমার ভাইকে কেন হত্যা করা হলো? এই ঘটনার বিচার চাই।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, মধ্যপাড়ায় ময়লার স্তুপের এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। লাশটি উদ্ধার করা হয়েছে।
Posted ৯:৩৬ পিএম | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya