শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

যুবলীগ নেতাকে টাকা আত্মসাতকারী-প্রতারক লিখে ফেসবুকে অপপ্রচার,থানায় জিডি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০২ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:17 pm

যুবলীগ নেতাকে টাকা আত্মসাতকারী-প্রতারক লিখে ফেসবুকে অপপ্রচার,থানায় জিডি

ফেসবুকে অপপ্রচার করার অভিযোগ এনে থানায় সাধারন ডায়রি (জিডি) করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল। বুধবার (০২ নভেম্বর) আখাউড়া থানায় এ জিডি করা হয়। জিডিতে তিনি ‘আখাউড়া আমার শহর’ নামে আইডিকে অভিযুক্ত করেন।

জিডিতে আব্দুল মমিন বাবুল উল্লেখ করেন, উল্লেখিত আইডি থেকে আমার ছবি দিয়ে টাকা আত্মসাতকারি, প্রতারক, রাজনৈতিক প্রভাব বিস্তারকারি হিসেবে উল্লেখ করে কুরুচিপূর্ণ, বানোয়াট কথা লেখা হয়। এ বিষয়ে একাধিক পোস্ট করা হয়েছে যা একাধিক ফেসবুক ব্যবহারকারি শেয়ার করেছেন। এর ফলে তিনি মানুষের কাছে অসম্মানের সম্মুখীন হচ্ছেন। এ ধরণের আরো পোস্ট করা হবে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted ৮:১৭ পিএম | বুধবার, ০২ নভেম্বর ২০২২

The Daily Sarod |