স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 9:24 pm
গত ২০০৭ সালে পহেলা নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার পৃথক করা হয়েছিল। অনেক চড়াই উতরাই পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করেছে স্বাধীন বিচার বিভাগ।
মঙ্গলবার (১ নভেম্বর) স্বাধীন বিচার বিভাগের জন্মদিন ব্রাহ্মণবাড়িয়ায় কেক কেটে উদযাপন করা হয়।
উপস্থিত সকলকে নিয়ে কেক কাটেন জেলা ও দায়রা জজ শারমিন নিগার।
এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. তানভীর ভূঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল সহ বিচার বিভাগীয় কর্মকর্তা – কর্মচারী ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।
Posted ৯:২৪ পিএম | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya