শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

জামিন পেয়ে জেল থেকে বের হওয়ার আগেই দিচ্ছে আরেক মামলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:42 pm

জামিন পেয়ে জেল থেকে বের হওয়ার আগেই দিচ্ছে আরেক মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় একের পর এক মিথ্যা মামলা ও গ্রেফতারকৃদের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছে অন্তত ২০টি ভূক্তভোগী পরিবারের সদস্যরা। মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানবন্ধনে ভূক্তভোগী পরিবারের সদস্যদের সাথে স্থানীয় এলাকাবাসী অংশগ্রহন করেন।

এ সময় বক্তব্য রাখেন মোছাম্মত সেলিনা খাতুন, জায়েদা বেগম, শামীমা বেগম, কিরণ বেগম প্রমূখ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬ ও ২০২১ সালে স্থানীয় ক্ষমতাসীন দলের সাথে হেফাজতের সহিংসতার ঘটনায় ৫৭টি মামলা রজু হয়। মামলায় নির্দিষ্ট সময়মত চার্জশীট দেয়ার আইনী বাধ্যবাধকতা থাকলেও দীর্ঘ দিনেও অনেক মামলার চার্জশীট দেয়া হয়নি। চার্জশীট না দিয়ে অনেককেই বিনা বিচারের আটক রেখেছে। তারা আরো বলেন, একটি মামলায় জামিন হওয়ার সাথে সাথে অন্যায়ভাবে জেলগেটেই আরেকটি মামলায় শ্যেন এরেস্ট দেখিয়ে মাসের পর মাস তাদের জেল হাজতে আটকে রাখা হচ্ছে। এতে আটককৃত পরিবারের সদস্যরা দুর্বিষহ জীবন যাপন করছে। এ সময় তারা দুর্বিষহ অবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং  ভিডিও ফুটেজ দেখে প্রকৃত হামলাকারীদের সনাক্ত করে এবং নিরীহ ব্যক্তিদের মুক্তির দাবী জানিয়ে প্রশাসনের দাবী জানান।

এই বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, অভিযুক্তদের অভিযোগ গুলো তদন্তের পর মন্তব্য করা যাবে। বিষয় আমরা তদন্ত করবো।

Facebook Comments Box

Posted ৮:৪২ পিএম | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২

The Daily Sarod |