শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে সিত্রাংয়ের প্রভাব, খুঁটি নিয়ে পানিতে পড়ে বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 12:31 am

নবীনগরে সিত্রাংয়ের প্রভাব, খুঁটি নিয়ে পানিতে পড়ে বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মো. রিপন মিয়া (২৮) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা বিটঘর ইউনিয়ন টিয়ারা গ্রামের হাজ্বী ফুল মিয়ার বাড়ির পশ্চিম পার্শে ঘটনাটি ঘটে।

নিহত মো. রিপন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন কানিউচ্চ গ্রামে।তিনি নবীনগর শিবপুর জোনের পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান শ্রমিক হিসাবে কাজ করতেন।

নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক জানান,ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টিয়ারা গ্রামে বিদ্যুতের লাইন ছিড়ে যায়। লাইন মেরামত করতে বৈরী আবহাওয়ায় লাইনম্যান রিপন খুঁটি উঠেন। এসময় বাতাসে তোড়ে বিদ্যুতের খুঁটি সহ তিনি পুকুরে পানিতে পড়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শিবপুর বেসরকারি একটি হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ৩:৪১ পিএম | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

The Daily Sarod |