জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৩ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 9:14 pm
আহবায়ক কমিটি গঠনের ৮বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বিকাল ৫ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সভাপতি হিসেবে হাজি মো.ছফিউল্লাহ মিয়া, সিনিয়র সহ-সভাপতি হানিফ মুন্সি, সহ-সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আবু নাসের আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম তোফায়েল আলী রুবেল,সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবীর,১ নং সদস্য জাকির হোসেন বাদলের নাম ঘোষণা করা হয়েছে।
এর আগে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে দুপুরের পর পিডিবির অতিথিশালা কক্ষে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর।
দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের কাউন্সিলদের সাথে মতামত ও পরামর্শ গ্রহণ করে উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি গঠনে সম্মত হন।
Posted ৯:১৪ পিএম | রবিবার, ২৩ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya