শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ৯০টাকা কেজির চিনি ১১০টাকায় বিক্রয়,৪ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২২ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:37 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ৯০টাকা কেজির চিনি ১১০টাকায় বিক্রয়,৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মূল্যে চিনি বিক্রয়ের অভিযোগে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের সবচেয়ে বড় বাজার আনন্দ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।

মেহেদী হাসান জানান, খোলা বাজারে চিনির সরকার নির্ধারিত মূল্য ৯০ টাকা। অথচ কিছু অসাধু ব্যবসায়ী ভোক্তাদের কাছে প্রতি কেজি চিনি ১০৫-১১০ টাকা দরে বিক্রয় করছিলেন। আজকের অভিযানে চিনির মূল্য বেশি রাখায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে রিপন স্টোরকে ৪ হাজার, মিনা বাজার স্টোরকে ৩ হাজার টাকা, মেসার্স নূরতাজ স্টোরকে ২ হাজার টাকা ও মেসার্স মথুর পাল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩৭ পিএম | শনিবার, ২২ অক্টোবর ২০২২

The Daily Sarod |