শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় খালের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২১ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 8:06 pm

ব্রাহ্মণবাড়িয়ায় খালের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ঋতিক ঋষি (৭) ও অজন্ত ঋষি (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর ঋষিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ঋতিক ঋষি ওই এলাকার ঝান্টু ঋষি ছেলে ও অজন্ত ঋষি জেলার কসবা উপজেলার অজিত ঋষির ছেলে।

মৃত ঋতিক ঋষির পিতা ঝান্টু ঋষি জানান, অজন্ত কিছু দিন আগে বিয়ে উপলক্ষে আমার বাড়ি জেলার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর বেড়াতে এসেছিলেন। অজন্ত আমার শালিকার ছেলে। আজ সকাল থেকে বাড়ির সকলে মিলে বিয়ে বাড়ির ময়লা কাপড় ছোপড় ধূয়াপালি করছিলেন। ঋতিক ও অজন্ত ও তাদের সাথে আসা যাওয়া করছিল। এরই মাঝে কোন এক সময় তারা কাশিনগর ব্রিজ থেকে তিতাস নদীর পাশে খালে পড়ে যান। পরে স্বজনসহ এলাকাবাসী আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি এক পর্যায়ে দুপুরে তিতাস নদীর পাশে খাল থেকে তাদের উদ্ধার করেন। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:০৬ পিএম | শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

The Daily Sarod |