স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 1:26 pm
ব্রাহ্মণবাড়িয়ায় এহসানউল্লাহ (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জেলা সদর হাসপাতালে তাকে উদ্ধার করে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এহসান জেলার নাসিনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের আমতলী গ্রামের মৃত শরীয়ত উল্লাহর ছেলে। সে জেলা শহরের মধ্যপাড়ায় মারকাজুল আবরার আল ইসলামি মাদ্রাসায় থেকে আদব বিভাগে পড়াশোনা করে আসছিলেন।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার সহপাঠী মুরছালিন (১৭) নামের আরেক মাদ্রাসা ছাত্রকে থানায় নিয়ে আসা হয়েছে৷
মুরছালিন জানায়, আমি ও এহসান উল্লাহ দুজন রাতে দুটি সাইকেল নিয়ে বের হই৷ আমরা শহরের ফ্লাইওভারে সাইকেল চালাচ্ছিলাম। এহসান উল্লাহ’র সাইকেলটি সামনে ছিল৷ কিছুক্ষণ পর আমি এসে দেখি সে আশিক প্লাজার সামনে অচেতন হয়ে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
মারকাজুল আবরার আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা শিব্বির আহমেদ বলেন, আমাদের মাদ্রাসাটি আবাসিক। আমাদের মাদ্রাসায় ১২৫জন ছাত্র রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ক্লাশ চলে। মুরছালিন ও এহসান উল্লাহ কাউকে না বলে মাদ্রাসা থেকে বের হয়েছে। পরে জানতে পারি এহসান উল্লাহ’র লাশ হাসপাতালে।
শহর ১নং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবির জানান, এহসান উল্লাহ’র সহপাঠী মুরছালিন অসংলগ্ন কথা বার্তা বলছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছে৷ বিষয়টি রহস্যজনক। মৃত্যুর কারণ এখন কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
Posted ১:২৬ পিএম | শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya