জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 8:26 pm
দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি-ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এরমধতে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর চেকপোস্ট সংলগ্ন বিজিবির বিওপি সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্ণেল মারুফুল আবেদীন এবং বিএসএফ- এর পক্ষে নেতৃত্ব দেন গোকুলনগর সেক্টরের কমান্ডার রাজেস সিং কনওয়ার।
এর আগে সকাল সাড়ে ১০টায় বিএসএফ- এর ৭ সদস্যের প্রতিনিধি দল আখাউড়া চেকপোস্টে এসে পৌছালে সেখানে তাদেরকে গার্ড অব অনার দেয় বিজিবির একটি চৌকস দল।
দুই বছর করোনা মহামারির কারণে বন্ধ থাকার পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সীমান্ত দিয়ে মাদক চোরাচালন বন্ধ এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সমর্থনে ভারত থেকে মাদক প্রবেশ বন্ধে বিএসএফকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো আহ্বান জানায় বিজিবি।
এছাড়াও দুইদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা, অবৈধভাবে সীমান্ত পারাপার ও শূণ্যরেখা অতিক্রম নিয়ে আলোচনা হয় বলে বিজিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Posted ৮:২৬ পিএম | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya