স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৯ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 9:25 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নাঈম (২০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গিরিশনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নাঈম ওই এলাকার আবদুল আজিজ মাস্টারের ছেলে।
জানা গেছে, নিজ বাড়ির পাশেই একটি নির্মাণাধীন ভবনে বৈদ্যুতিক কাজ করছিলেন নাইম। এক পর্যায়ে তিনি বিদ্যুৎপৃষ্টে অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় সহযোগীরা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতাল আসার আগেই বিদ্যুৎপৃষ্ট নাঈমের মৃত্যু হয়েছে।
Posted ৯:২৫ পিএম | বুধবার, ১৯ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya