স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৯ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 10:22 pm
তিনি সর্বরোগ ও সকল সমস্যার সমাধান করেন!স্বামীকে বশে আনা,ছেলে বিদেশ যেতে পারছে না,ছেলেকে বিয়ে করতে রাজি করানো, হোমিওপ্যাথি,এলোপ্যাথি সহ সকল ধরনের সমস্যার সমাধান করেন তিনি। দিয়ে থাকেন তাবিজ,পানি পড়া,রং মেশানো পানি। এসব চিকিৎসা তিনি এক সিংহাসনের চেয়ারে বসে করেন। তার নাম ডা. শামসুদ্দিন!অবশেষে ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দলের কাছে। এই প্রতারক জরিমানা গুনলেন ৬০ হাজার টাকা।
আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বগইরে সেই ভুয়া চিকিৎসকের কথিত চেম্বারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দল। কথিত চিকিৎসক শামসুদ্দিন ওই এলাকার আব্দুল করিমের ছেলে।
অভিযানের নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, শহর থেকে অনেক দূরে শামসুদ্দিন নিজ বাড়িতেই গড়ে তুলেছেন এক অবৈধ চিকিৎসা কেন্দ্র। এর নেই কোনো হোমিও চিকিৎসার অনুমতিপত্র, নেই এলোপ্যাথি চিকিৎসার অনুমতিপত্র।মজুদ পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ বিপুল পরিমাণ ঔষধ। রোগীদের বোকা বানাতে নিজের নামের পূর্বে যোগ করেছেন ডাক্তার উপাধি। এলাকার মানুষের কাছে এই ব্যক্তি ডাক্তার নামে পরিচিত। মানুষকে প্রতারণার চূড়ান্ত সবই তিনি করেছেন। অভিযানে জরিমানা তাকে ৬০ হাজার টাকা জরিমানা দিয়েছে। তিনি মুচলেকা দিয়েছেন, ভবিষতে তিনি আর বেআইনি ভাবে কিছু করবেন না।
Posted ৯:০৮ পিএম | বুধবার, ১৯ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya