শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন: ফাইনালে জয় মামুনের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 11:09 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন: ফাইনালে জয় মামুনের

২য় জেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিকেলে প্রাপ্ত ফলাফলে এই তথ্য জানা যায়৷

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার আনারস প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলম মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন। সোমবার নির্বাচন শেষে আনারস প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ৮২০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম পেয়েছেন ৫৫৫ ভোট।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী জেলার ৯টি উপজেলার ৯টি ওয়ার্ডের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলায় আল মামুন সরকারের আনারস প্রতীক পেয়েছে ১৩৬ ও শফিকুল আলম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪৬ ভোট, সদর উপজেলায় আনারস প্রতীক ৭৪ ভোট ও মোটরসাইকেল প্রতীক ৮৮ ভোট, সরাইল উপজেলায় আনারস ৫০ ভোট ও মোটরসাইকেল ৭০ ভোট, নাসিরনগর উপজেলায় আনারস ৬৯ ভোট ও মোটরসাইকেল ৯৯ ভোট, আশুগঞ্জ উপজেলায় আনারস ৭০ভোট ও মোটরসাইকেল ৩৬ ভোট, বিজয়নগর উপজেলায় আনারস ৬৯ভোট ও মোটরসাইকেল ৬৩ ভোট, নবীনগর উপজেলায় ১৮৬ ভোট ও মোটরসাইকেল ৯৭ ভোট, আখাউড়া উপজেলায় আনারস ৬৮ ভোট ও মোটরসাইকেল ১২ ভোট, কসবা উপজেলায় আনারস প্রতীকে ৯৮ ভোট ও মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪৪ ভোট।

বিজয়ের পর নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার এক ভিডিও বার্তায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি একটি ষড়যন্ত্রের মাধ্যমে বের হয়ে এসেছি। এতে গণতন্ত্রের বিজয় হয়েছে, শেখ হাসিনার বিজয় হয়েছে।’

ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কমিশনার জিল্লুর রহমান।

Facebook Comments Box

Posted ১২:২৬ এএম | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

The Daily Sarod |