শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন: মামুন-শফিকের ফাইনাল আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৭ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 2:50 am

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন: মামুন-শফিকের ফাইনাল আজ

জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর শুরু হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান পদে দলীয় সমর্থনের লড়াই। সেই লড়াইয়ে ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের দলীয় সমর্থন আদায় করে নেন দলটির জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। নির্বাচন কমিশন থেকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান  পদে প্রার্থী হিসেবে রয়ে গেছেন আল-মামুন সরকার ও দলের মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলম। প্রতীক বরাদ্ধের দিন আল-মামুন সরকার আনারস ও শফিকুল আলম পেয়েছেন মোটরসাইকেল।  এরপর শুরু হয় দুই প্রার্থীর ভোটারদের কাছে দৌড়ঝাঁপ। শুরু হয় বাকযুদ্ধ, একে অপরের প্রতি কাদা ছুড়াছুঁড়ি। দুজনেই চেষ্টা করেছেন ভোটারদের মন জয় করতে।

সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় জেলা পরিষদ নির্বাচন। সে দিন জানা যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী কে হচ্ছেন।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সকাল ৯টা থেকে টানা বেলা ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য সহ মোট ৫৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ২জন, জেলার ৯টি সাধারণ ওয়ার্ডে  ৪৩ জন এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৩জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

চেয়ারম্যান পদে  প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার (আনারস প্রতিক) ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল আলম  (মোটর সাইকেল প্রতিক)।

ভোটাররা ধারণা করছেন দুই হেভিওয়েট চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা হবে হাড্ডাহাড্ডি।

নির্বাচনে সংরক্ষিত ১নং ওয়ার্ডে (নাসিরনগর, সরাইল ও আশুগঞ্জ উপজেলা) প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪জন, সংরক্ষিত ২নং ওয়ার্ডে (ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও কসবা উপজেলা) প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫জন ও সংরক্ষিত ৩নং ওয়ার্ডে (আখাউড়া, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা) প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪জন প্রার্থী।

সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১নং ওয়ার্ডে (নাসিরনগর উপজেলা) ৬জন, ২নং ওয়ার্ডে (সরাইল উপজেলা) ৬জন,  ৩ নং ওয়ার্ডে (আশুগঞ্জ উপজেলা) ৪জন, ৪ নং ওয়ার্ডে (ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা) ৫জন, ৫নং ওয়ার্ডে (বিজয়নগর উপজেলা) ৫জন, ৬নং ওয়ার্ডে (আখাউড়া) ৫জন, ৭নং ওয়ার্ডে (কসবা উপজেলা) ৩জন, ৮নং ওয়ার্ডে (নবীনগর উপজেলা) ৫জন ও ৯ নং ওয়ার্ডে (বাঞ্ছারামপুর উপজেলা) ৪জন প্রার্থী।

নির্বাচনের বিষয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শফিকুল আলম বলেন, আমি চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তিনি বলেন, গত নির্বাচনেও আমি দলীয় প্রার্থীর বিরুদ্ধে জয়ী হয়েছিলাম। সুষ্ঠু নির্বাচন হলে এবারও  জিতব ইনশাল্লাহ। তবে আমার জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আল-মামুন সরকার  বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছেন। দলীয় নেতা-কর্মীরা আমার সাথে আছে। আমি প্রতি ভোটারের সাথে কথা বলেছি। ইনশাল্লাহ নির্বাচনে আমি জিতব।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার ৯টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ১জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, ৬জন অস্ত্রধারী পুলিশ, ১৭জন আনসার, ৭জনের একটি মোবাইল টিম, ৮সদস্য বিশিষ্ট একটি স্টাইকিং ফোর্স, ওসির নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি স্ট্যান্ডবাই টিম থাকবে। এছাড়াও থাকবে বিজিবি ও র‍্যাবের একাধিক টীম।

এ ব্যাপারে জেলা পরিষদ নির্বাচনে সহকারি রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিল্লুর রহমান বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। নির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ইনশাল্লাহ সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ব্রাহ্মনবাড়িয়া জেলায় ১০০টি ইউনিয়ন, ৯টি উপজেলা ও ৫টি পৌরসভায় জনপ্রতিনিধির সংখ্যা ১৩৯৬ জন। এর মধ্যে ৩ জন জনপ্রতিনিধি মৃত্যুতে জেলা পরিষদের নির্বাচনে মোট ভোটার ১৩৯৩ জন।

ভোটারদের মধ্যে নাসিরনগর উপজেলায় ১৭২, সরাইল উপজেলায় ১২০, আশুগঞ্জ উপজেলায় ১০৭, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৬২, বিজয়নগর উপজেলায় ১৩৩, আখাউড়া উপজেলায় ৮১, কসবা উপজেলায় ১৪৬, নবীনগর উপজেলায় ২৮৮ ও বাঞ্ছারামপুর উপজেলায় ১৮৪ জন জনপ্রতিনিধি রয়েছেন।

Facebook Comments Box

Posted ২:৫০ এএম | সোমবার, ১৭ অক্টোবর ২০২২

The Daily Sarod |