স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৬ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 10:07 pm
“ঔষধ প্রয়োগ নিরাপত্তা নিশ্চিত” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ১৭৬তম ‘বিশ্ব অ্যানেস্থেসিয়া’ দিবস উদযাপিত হয়েছে। রোববার (১৬ অক্টোবর) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে বাংলাদেশ সোসাইটি অফ এনেস্থেসিওলজিস্ট, ক্রিটিকাল কেয়ার এন্ড পেইন ফিজিশিয়ানের উদ্যোগে একটি র্যালী বের হয়। র্যালিতে চিকিৎসকবৃন্দ, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।
র্যালী শেষে হাসপাতালের শহীদ ডা. মিলন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রারম্ভে হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. খোকন চন্দ্র দেবনাথ এর সদ্যপ্রয়াত পিতা শীতল দেবনাথ এর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও বিএমএ’র জেলার সাধারণ সম্পাদক ডা. আবু সাইদের শাশুড়ির আশু রোগমুক্তি কামনা করে দোয়া চাওয়া হয়। এসময় সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. শাহীনাজ জাহান’কে আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাদেশ সোসাইটি অফ এনেস্থেসিওলজিস্ট এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. তৌহিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও ডা. সৈয়দ আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএমএ’র সভাপতি ডা.এফ জামান, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামান।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন।
এসময় সভায় জেলার অ্যানেস্থেসিওলজিস্ট বৃন্দ, অন্যান্য চিকিৎসকবৃন্দ, নার্স, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ, ১৮৪৬ সালে ইথার এনেস্থেসিয়ার সফল প্রয়োগের পর এই দিনটিকে এনেস্থেসিয়া দিবস হিসেবে পালন করা হয়। যে কোনো অপারেশনের আগে রোগীকে অচেতন করতেই অ্যানাস্থেসিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। অপারেশনের আগে রোগীর শারীরিক অবস্থা পরীক্ষা করা, অপারেশন চলাকালীন ও পরবর্তীতে রোগীকে ব্যথামুক্ত ও নিরাপদ রাখা ও প্রতি মুহূর্তে মনিটরিং, মুমূর্ষু রোগীর ইনটেনসিভ কেয়ার, জটিল দীর্ঘমেয়াদি ব্যথার চিকিৎসা, বিভিন্ন রোগীর পেলিয়েটিভ কেয়ার সেবা প্রদানসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এনেস্থেসিওলজিস্টরা।
উন্নত ও আধুনিক এনেস্থেসিয়ার কারণেই আজ জটিল সার্জারিসহ কিডনি, লিভার ও হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ নিরাপদভাবে প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে।
Posted ১০:০৭ পিএম | রবিবার, ১৬ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya