শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

প্রচারণায় ভুয়া ‘অধ্যাপক’ পদ ব্যবহার,পোষ্টারে লিখলেন প্রয়াত এমপি’র নাম

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৬ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:54 pm

প্রচারণায় ভুয়া ‘অধ্যাপক’ পদ ব্যবহার,পোষ্টারে লিখলেন প্রয়াত এমপি’র নাম

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ৩নং ওয়ার্ডে নুরুন্নাহার বেগম নামে এক প্রার্থীর বিরুদ্ধে ভুয়া অধ্যাপক পদ ব্যবহার করে প্রচারণার অভিযোগ উঠেছে। তিনি নবীনগর, বাঞ্ছারামপুর ও আখাউড়া উপজেলা নিয়ে গঠিত ৩নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে মাইক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, নুরুন্নাহার বেগম ইতিপূর্বেও জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। কিন্তু নানান অনিয়মের কারণে তিনি বরাবরের মতো বিতর্কিত ছিলেন। তার স্বামীর বাড়ি ফেনী জেলায়। তিনি উপজেলার সলিমগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হয়ে নিজেকে অধ্যাপক হিসেবে পরিচয় দিয়ে বেড়াচ্ছেন। এমন কি নির্বাচনী প্রচারণার পোষ্টারে নিজের নামের আগে অধ্যাপক পদবী ব্যবহার করেছেন। তাছাড়া তিনি নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে পোষ্টারে প্রয়াত এক সংসদ সদস্যের নাম ব্যবহার করেছেন। যা নির্বাচনী আচরণবিধির ৮ এর ৫ উপধারার সরাসরি লঙ্ঘন করছেন।

অধ্যাপক পদ ব্যবহারের বিষয়ে জানতে চাইলে সলিমগঞ্জ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মো. ইউনুস বলেন, তিনি অধ্যাপক নন সহকারী অধ্যাপক। এই বিষয়ে উনার (নুরুন্নাহার বেগম) কাছ থেকে বিস্তারিত জানতে তিনি অনুরোধ করেন।

এই বিষয়ে জানতে চাইলে সংরক্ষিত সদস্য প্রার্থী নুরুন্নাহার বেগম বলেন, ‘আমি সলিমগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক। মৃত ব্যক্তির নাম ব্যবহারে কোন সমস্যা নাই।আমি আমার জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।’

Facebook Comments Box

Posted ৯:৫৪ পিএম | রবিবার, ১৬ অক্টোবর ২০২২

The Daily Sarod |