শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ইন্তেকাল, দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৫ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 11:05 pm

বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ইন্তেকাল, দাফন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহ্পুর গ্রামের কৃতি সন্তান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অবঃ), বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৪ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি জেলার নবীনগর উপজেলার শাহপুর গ্রামের মৃত মালু মিয়ার ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর নবীনগরের শাহপুর নিজ গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি শোক প্রকাশ:

বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি। সংগঠনের পক্ষে শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং সমিতির সাধারণ সম্পাদক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান।

শোক বার্তায় বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর দপ্তর সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মৃত্যুতে সমিতির অপূরণীয় ক্ষতি হয়েছে, যা পূরণ করা সম্ভব নয়। মহান মুক্তিযুদ্ধে তাঁর বিশেষ অবদান দেশ ও জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Facebook Comments Box

Posted ১১:০৫ পিএম | শনিবার, ১৫ অক্টোবর ২০২২

The Daily Sarod |