শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে প্রযুক্তি নির্ভর সাদাছড়ি বিতরণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৫ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 10:06 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে প্রযুক্তি নির্ভর সাদাছড়ি বিতরণ

“দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি” প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বিকেলে জেলা সমাজসেবা কমপ্লেক্সের কনফারেন্স রুমে জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লিটন সরকার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.লিটন সরকার বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যানে নানামূখী উদ্যোগ বাস্তবায়ন করছে।এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তির জন্য ভাতা নিশ্চিত করা হয়েছে। সরকারে প্রতিবন্ধীদের জন্য তাদের কর্মকান্ডকে আরো বেশী বিস্তৃত করার জন্যও গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী কিংবা যেকোন শারীরিক প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের সকলকে মানবিক হতে হবে। কারণ সকলের সম্মিলিত প্রয়াসেই সমাজে পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় ফিরিয়ে আনা সম্ভব হবে।

তিনি তার বক্তব্যে আরো বলেন, প্রযুক্তি নির্ভর যে সাদাছড়িগুলো রয়েছে এগুলো অত্যাধুনিক। এই ছড়ি সংকেত প্রদানের মধ্য দিয়ে এর ব্যবহারকারীকে সতর্ক করে থাকে। তাই এই সাদাছড়িগুলো দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবে। তিনি দৃষ্টি প্রতিবন্ধীদের অবহেলার চোখে না দেখে তাদেরকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে সকলের প্রতি আহবান জানান।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক রিয়াজউদ্দিন জামি।

স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন ভূঞা।

সরকারি শিশু পরিবার (বালিকা) এর উপপরিচালক রওশান আরা’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা গায়ত্রী দেবী, ‘স্বনির্ভর’ এর নির্বাহী পরিচালক এসএম শাহীন প্রমূখ।

পরে অতিথিবৃন্দ ১১ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে প্রযুক্তি নির্ভর সাদাছড়ি বিতরণ করা হয়।

 

Facebook Comments Box

Posted ১০:০৬ পিএম | শনিবার, ১৫ অক্টোবর ২০২২

The Daily Sarod |