শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারি আটক

  প্রিন্ট
বুধবার, ১২ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:55 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫টি ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (১২ অক্টোবর) দুপুরে তাদেরকে স্টেশনের প্লাটফর্ম থেকে হাতেনাতে আটক করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় তাদের কাছ থেকে টিকেটের পাশাপাশি টিকেট বিক্রির নগদ ১৮ হাজার ৬৮০টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের উত্তর পৈরতলার মৃত সোলায়মানের ছেলে মো. সারোয়ার (২৩) ও উত্তর মৌড়াইল এলাকার ইনু মিয়া ছেলে জুয়েল মিয়া (২২)।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, স্টেশনের প্লাটফর্মে টিকেট কালোবাজারির সময় ৪৫টি বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকেট ও টিকেট বিক্রির নগদ ১৮হাজার ৬৮০টাকা সহ দুইজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। টিকেট কালোবাজারির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ৮:৩০ পিএম | বুধবার, ১২ অক্টোবর ২০২২

The Daily Sarod |