শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সন্ধ্যান মিলেছে ভুল ট্রেনে উঠে নিখোঁজ হওয়া ব্রাহ্মণবাড়িয়ার শফিকুলের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:57 pm

সন্ধ্যান মিলেছে ভুল ট্রেনে উঠে নিখোঁজ হওয়া ব্রাহ্মণবাড়িয়ার শফিকুলের

নিখোঁজের ১৩দিন পর শফিকুল ইসলাম (৪৬) এর সন্ধ্যান মিলেছে। গত ২৯ সেপ্টেম্বর আনুমানিক দুপুর একটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে নিখোঁজ হন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ভাদুঘর গ্রামের মহসিন মিয়ার বড় ছেলে।

শফিকুল ইসলামে ভাগিনা কামাল হোসেন তার সন্ধ্যান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর কাকরাইলে ব্রাহ্মণবাড়িয়ার এক লোকের দোকানে মামার সন্ধ্যান পাওয়া গেছে। তিনি গতকাল দুপুরের দিকে একটা পত্রিকার নিউজ দেখেন এবং পরে ছবির সাথে মিল খোঁজে পান। তারপর তিনি তার পরিচিত আমার মামার বন্ধুকে ছবি তুলে পাঠান। সেই ছবি মামা পাঠান তার বন্ধুকে, তারপর কনফার্ম হয় যে তিনিই বড় মামা। পরে ছোট মামা ঢাকায় পৌঁছান। বড় মামার চিকিৎসার জন্য এখন ঢাকা মেডিকেলে আছেন। গত ১০/১১ দিন কোনো রকম ওষুধ খাননি তাই পায়ের অবস্থা আরো গুরুতর হয়।

পারিবারিক ও জিডি সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর দুপুরে শফিকুল তার ছোট ভাই রুবেলের সাথে ট্রেনে (চট্টলা) ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর রুবেল শফিকুলকে স্টেশনে বসতে বলে কাউন্টারে যান। এসে দেখেন শফিকুল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ভুলক্রমে অন্য ট্রেনে (তিতাস) উঠে পড়ে। এরপর থেকে আর শফিকুলের খোঁজ মিলছিলনা।

শফিকুলের বাবা মহসিন ভূঁইয়া বলেন, অসুস্থতার কারণে শফিকুল ভালোভাবে কথা বলতে পারে না। এছাড়া পায়ের আঙ্গুলে সমস্যা থাকায় ভালোভাবে চলাফেরা করতে পারেন না। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে শুরু করে টঙ্গী, বিমানবন্দর, কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং ঢাকার বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেছি, লিফলেট দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ মোড়ে, তবুও আমার ছেলের খোঁজ মিলছিল না। অবশেষে তার সন্ধ্যান মিললো।

Facebook Comments Box

Posted ৯:২৮ পিএম | মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

The Daily Sarod |