শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় ১০০০ পিস ইয়াবাসহ ৩জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:57 pm

আখাউড়ায় ১০০০ পিস ইয়াবাসহ ৩জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মঙ্গলবার হওয়া টাস্কফোর্সের অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার হয়েছে। এ সময় আরো একজন পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার নূরপুর গ্রামের জাকির হোসেন, এরশাদুল ইসলাম ও ইসমাইল মিয়া। এ সময় একই এলাকার জসিম ভূইয়া নামে একজন পালিয়ে যায় বলে অভিযান সূত্রটি নিশ্চিত করেছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ওই সূত্র।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা নুরপুর এলাকার এ অভিযানে নেতৃত্ব দেন বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ৯:২৫ পিএম | মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

The Daily Sarod |