স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 9:40 pm
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় সদর উপজেলার সুহিলপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে করে প্রায় দুই ঘন্টা মহাসড়কের উভয় পাশে যানযটের সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে আগুনে পুড়ে যাওয়া গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর দুপুর দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনে ওয়্যারহাউজ ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বলেন, খাঁটিহাতা বিশ্বরোড থেকে একটি প্রাইভেটকার জেলা শহরের দিকে আসছিল। পথিমধ্যে সুহিলপুর এলাকায় আসার পর প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। এ সময় গাড়িটিতে চালক ছাড়া আর কোনো আরোহী ছিলেন না। তবে চালক অক্ষত আছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন লেগেছে।
Posted ৯:৪০ পিএম | শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya