শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

রেলস্টেশন এলাকায় আবাসিক হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্টাফের মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:04 pm

রেলস্টেশন এলাকায় আবাসিক হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্টাফের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক হোটেলের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা শহরের রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মনির মিয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নোয়াগাও গ্রামের জাহের মিয়ার ছেলে। সে রেলওয়ে স্টেশনের পাশে আলিফ আবাসিক হোটেলে কাজ করতেন।

নিহত মনির মিয়ার চাচাত ভাই মফিজ মিয়া বলেন, দীর্ঘদিন ধরেই মনির জেলা শহরের রেলওয়ে স্টেশনের পাশে আলিফ আবাসিক হোটেলে কাজ করতেন। শুক্রবার সকালে মনির পানির ট্যাংকের পাইপ ঠিক করতে হোটেলের ছাদে উঠেন। ছাদ থেকে নামার সময় তার কাদে থাকা লোহার পাইপ ঝুলে থাকা বিদ্যুতের তারে অসর্তকতাবশত বিদ্যুৎপৃষ্ট হন মনির। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহেতর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০৪ পিএম | শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২

The Daily Sarod |