শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিলে ব্যবস্থা: ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:29 pm

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিলে ব্যবস্থা: ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগ

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী শফিকুল আলমের পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জেলা আওয়ামীলীগের এবং অঙ্গ সহযোগী সংগঠনেরর কোনো নেতাকর্মী প্রচার-প্রচারণা বা অন্য কোন ভাবে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার (০৬ অক্টোবর)বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে বা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ না করার জন্যও কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি মো.হেলাল উদ্দিন,তাজ মোহাম্মদ ইয়াছিন, হেলাল উদ্দিন,মুজিবুর রহমান বাবুল,যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,মঈনউদ্দিন মঈন,সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন,প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,অর্থ সম্পাদক মহসিন মিয়া,শ্রম সম্পাদক শেখ মো.মহসিন,শিল্প বানিজ্য সম্পাদক শাহআলম,আইন সম্পাদক এড.তাজুল ইসলাম খান,শিক্ষা সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ,কার্যকরী সদস্য শাহরিয়ার বাদল,কাজী মোর্শেদ কামাল,জাহাঙ্গীর আলম,জায়েদুল হক।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এমপি,জেলা আওয়ামীলীগ সহসভাপতি পৌর মেয়র মিসেস নায়ার কবীর,যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন,জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঞা ,দপ্তর সম্পাদক তানজিন আহমেদ,তথ্য গবেষণা সম্পাদক সৈয়দ মিজানুর রেজা,ধর্ম সম্পাদক হাফেজ জাকির আহমেদ,উপপ্রচার সম্পাদক স্বপন রায়,উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।

Facebook Comments Box

Posted ৯:২৯ পিএম | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২

The Daily Sarod |