স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 12:07 am
সম্প্রীতির বন্ধনে শারদীয় দূর্গোৎসবে শুভেচ্ছা উপহার হিসেবে হুইল চেয়ার পেলেন শারীরিক প্রতিবন্ধী হালিমা বেগম। বুধবার (০৫ অক্টোবর) দুপুরে শ্রী শ্রী দক্ষিণ কালিবাড়ি পূজা মন্ডপে হালিমা বেগমকে এ উপহার প্রদান করা হয়।প্রতিবন্ধী হালিমা বেগম সদর উপজেলার দারমা গ্রামে বাসিন্দা
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পূজা আয়োজন কমিটির সভাপতি রঞ্জন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীন, প্রতিবন্ধী বান্ধব শ্যামল সাহা, কানাই লাল সাহা প্রমুখ।
অন্যান্যের মধ্যে ছিলেন সুশান্ত চক্রবর্তী,মিহির ঘোষ, বাবুল সাহা, বিশ্বনাথ সাহা,সঞ্জয় বণিক,রাসেল কবীর সহ অন্যান্যরা।
উল্লেখ্য, প্রতিবছরই দক্ষিণ কালীবাড়ি পূজামন্ডপে দুর্গোৎসবে সুবিধা বঞ্চিতদের মাঝে সম্প্রীতির বন্ধন মানবিকতায় শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। শ্যামল সাহার উৎসাহে এ বছর কালীবাড়ি মোড় সাহা পরিবারের পক্ষ থেকে কানাই লাল সাহা হুইল চেয়ার প্রদান করেছেন।
Posted ১২:০৭ এএম | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya