শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

কারণ স্পষ্ট নয়,প্রত্যেকটি বিদ্যুৎ কেন্দ্রেই কিছু না কিছু ঘটেছে: তদন্ত কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৫ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 10:13 pm

কারণ স্পষ্ট নয়,প্রত্যেকটি বিদ্যুৎ কেন্দ্রেই কিছু না কিছু ঘটেছে: তদন্ত কমিটি

জাতীয় গ্রিডে মঙ্গলবার যে বিপর্যয় ঘটেছে এর কারণ এখনও স্পষ্ট নয় বলে উল্লেখ করে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) তদন্ত কমিটির প্রধান ও পিজিসিবির নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি) ইয়াকুব এলাহী চৌধুরী বলেছেন, গতকাল প্রত্যেকটি পাওয়ার প্লান্টেই কিছু না কিছু ঘটেছে। বুধবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পিজিসিবির পাঁচ সদস্যের তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন ইয়াকুব এলাহী চৌধুরী।

ইয়াকুব এলাহী চৌধুরী বলেন, বিদ্যুৎ কেন্দ্রগুলো ঘুরে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। আমরা ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রেও গিয়েছি। অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও যাবো। বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে আমরা গতকালের বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। এগুলো পর্যালোচনা করা হবে। তবে এখনই গ্রিড বিপর্যয়ের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলা যাবে না। সবকিছু বিবেচনায় নিয়েই তদন্ত চলছে।

এ সময় ইয়াকুব ইলাহীর সঙ্গে তদন্ত কমিটির অন্য সদস্যরা এবং আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ. এম. এম. সাজ্জাদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে গতকাল মঙ্গলবার দুপুর দুইটার পর আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে গ্রিড স্বাভাবিক হলে ধাপে ধাপে উৎপাদনে ফিরে বন্ধ ইউনিটগুলো।

এ সময় তার সঙ্গে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এম এম সাজ্জাদুর রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:১৩ পিএম | বুধবার, ০৫ অক্টোবর ২০২২

The Daily Sarod |