শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

কুমারী পূজার মধ্যদিয়ে পালিত হলো দুর্গোৎসবের মহা অষ্টমী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৩ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 8:44 pm

কুমারী পূজার মধ্যদিয়ে পালিত হলো দুর্গোৎসবের মহা অষ্টমী

ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী কুমারী পূজার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ অক্টোবর) দুপুরের দিকে জেলার বিভিন্ন মণ্ডপে সার্বজনীন দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হয়।

কুমারী পূজাকে কেন্দ্র করে সকাল থেকেই দুর্গা মন্ডপ গুলোতে ভক্তদের সমাগম ঘটতে থাকে। পূজা শুরু হওয়ার পর কানায় কানায় ভরে যায় পুরো মন্ডপ এলাকা। শহরের কালাইশ্রীপাড়ার গুরুচরণ আখড়ার পূজা মন্ডপে এ বছর ৯ বছর বয়সী ঋতু রানী আচার্যকে কুমারী রূপে পূজা করা হয়।

এসময় মন্ডপে উপস্থিত গায়ত্রি সাহা ও স্বপন কুমার রায় বলেন, দেবী দুর্গার একরূপ হচ্ছে কুমারী। তাই কুমারী পূজায় দেবী রূপী মায়ের কাছে প্রার্থনা করেছি মা যেন আমাদের সকলকে ভালো রাখেন।

মন্ডপের পুরোহিত প্রসেঞ্জিত চক্রবর্তী বলেন, শাস্ত্র মতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বা কোলাসুরকে হত্যা করার মধ্যে দিয়ে। কোলাসুর নামক অসুর এক সময় স্বর্গ মর্ত্য অধিকার করে নেন। কোলাসুর স্বর্গ-মর্ত্য অধিকার করায় বাকী বিপন্ন দেবগন মহাকালীর শরণাপন্ন হন। সে সকল দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী মানবকন্যা রূপে জন্মগ্রহণ করেন ও কুমারী অবস্থায় কোলাসুরকে হত্যা করেন। পুর্নজন্মে কুমারী রূপে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়।

উল্লেখ্য, জেলার ৯টি উপজেলায় এ বছর ৬০৫টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box

Posted ৮:৪৪ পিএম | সোমবার, ০৩ অক্টোবর ২০২২

The Daily Sarod |