শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে ট্রাক চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০২ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 8:22 pm

বিজয়নগরে ট্রাক চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাক চাপায় ২ সিএনজি চালিত অটো রিকশা যাত্রী নিহত হয়েছেন। রোববার (০২ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী ইউনিয়নের শশুই নামক এলাকায় এ দুর্ঘটনার ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের স্বপনের ছেলে সুমন (৩০) ও একই এলাকার গৌরাঙ্গ নাথের ছেলে মোহন নাথ (৩১)।

পুলিশ জানায়,শশুই নামক স্থানে মাধবপুরগামী সিএনজি অটোরিকশাকে পিছন দিক থেকে ট্রাক চাপা দিলে ২ জন সিএনজি চালিত অটো রিকশা আরোহী ঘটনাস্থলে নিহত হয়। এই ঘটনার সময় পিছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস দূর্ঘটনায় কবলিত ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এই ঘটনায় মাইক্রোবাসের প্রায় ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ   (ওসি) সুখেন্দ্র বসু জানান, হতাহতদের উদ্ধার করে  হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারে কাজ চলছে।

Facebook Comments Box

Posted ২:০৬ পিএম | রবিবার, ০২ অক্টোবর ২০২২

The Daily Sarod |