জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ০১ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 7:21 pm
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ চাপায় মোটরসাইকেল ইমতিয়াজ উদ্দিন আপন (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (০১ অক্টোবর) সকালের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জাদুঘর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আপন জেলার কসবা উপজেলার খাড়েরার নিজাম উদ্দিনের ছেলে। তিনি সোনালী ব্যাংক লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া টিএ রোড শাখা সিনিয়র অফিসার (ক্যাশ) পদে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে জেলা শহরের দক্ষিণ মৌড়াইলে বসবাস করতেন।
খোঁজ নিয়ে জানা যায়, ইমতিয়াজ উদ্দিন আপন এক যুবককে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি খাড়েয়া থেকে জেলা শহরে ফিরছিলেন। পথিমধ্যে ভাদুঘরে একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আপন আহত হলে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগে তিনি মৃত্যুবরণ করেন। তবে তার সাথে থাকা অপর যুবক অক্ষত আছেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ৭:২০ পিএম | শনিবার, ০১ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya