স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০১ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 8:13 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশন এলাকায় শুক্রবার রাতে ট্রেনে কাটা পড়ে মদ্যপ অবস্থায় থাকা তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। তিতাস কমিউটার ট্রেনের স্থান পরিবর্তনের সময় রেলওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তরুণের নাম সাজ্জাদ হোসেন (২৪) বলে জানা গেছে। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুরের নাসির উদ্দীনের ছেলে। তবে মারা যাওয়া তরুণীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য তাদের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলীম হোসেন শিকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাত ১২টার পর রেললাইনের পাশের বস্তি থেকে বের হয়ে ওই দুই তরুণ-তরুণি মদ্যপ অবস্থায় মাতাল হয়ে রেললাইনে হাত ধরে হাটছিলেন। তিতাস কমিউটার ট্রেনটির স্থান পরিবর্তন করার সময় কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। ওই তরুণীর পরিচয়ও জানার চেষ্টা চলছে।
Posted ৭:১৪ পিএম | শনিবার, ০১ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya