স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 11:36 pm
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম, সাবেক গণপরিষদ সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রখ্যাত আইনজ্ঞ সৈয়দ সিরাজুল ইসলাম এর ১৭তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে পারিবারিক উদ্যোগে তাঁর নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়ায় কোরআন খতম, মিলাদ মাহফিল এবং জেলা জজ আদালত প্রাঙ্গনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও জেলা শহরের টেংকের পাড়স্থ বাসভবন এবং মসজিদে কোরআন খতমের আয়োজন করা হয়েছে।
মরহুমের আত্মার মাগফেরাত কামনায় তাঁর পরিবারের সদস্যগন সকলের নিকট দোয়া কামনা করেন।
Posted ১১:৩৬ পিএম | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya