শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে পুকুরে ভেসে উঠলো কৃষকের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:23 pm

নবীনগরে পুকুরে ভেসে উঠলো কৃষকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুর থেকে ভাসমান অবস্থায় কামাল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়নের কড়ুইবাড়ি গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। কামাল মিয়া ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

জিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল আউয়াল (রবি) বলেন, কামাল মিয়া পেশায় একজন কৃষক ছিলেন। পরিবারের সদস্যরা বলছেন, গতকাল শনিবার রাত থেকে কামাল’কে খুঁজে পাচ্ছিলেন না, আবার গ্রামের একজন জানালেন, দুপুরেও কামাল কে দেখা গেছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে।

নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:২৩ পিএম | রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |