শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী না হলে ইয়াছমিনরা ধর্ষিত হবে: মাহমুদা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:25 pm

শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী না হলে ইয়াছমিনরা ধর্ষিত হবে: মাহমুদা

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়ে বলেন,’আসুন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাই, আগামী দিনে নারীদের স্বাধীন ভাবে বেঁচে থাকতে হলে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। নাহলে এই দেশে আবার ইয়াছমিনরা ধর্ষিত হবে, পূর্ণিমারা আবার ধর্ষিত হবে। আপনার সন্তানকে আপনারা ঘরে রাখতে পারবেন না।’

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত এই কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীর সাফিয়া খাতুন৷

এসময় সাফিয়া বেগম প্রধান অতিথির বক্তব্যে দলকে ঐক্যবদ্ধ ভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে বলেন, নারীরা দিতে জানে নিতে জানে না। তাই তাদেরকে সামনের দিকে এগিয়ে দিলে অবশ্যই সফলতা আনবেন।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাতের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সাংসদ নাসিমা ফেরদৌস, যুগ্ন-সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, সুরাইয়া বেগম ইভা, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা প্রমুখ।

 

Facebook Comments Box

Posted ৯:২৫ পিএম | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |