শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আজিজ’কে কসবা আ’লীগের সমর্থন,জেলা পরিষদের সদস্য পদে মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 11:12 pm

আজিজ’কে কসবা আ’লীগের সমর্থন,জেলা পরিষদের সদস্য পদে মনোনয়ন দাখিল

জেলা পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ায়। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ছিল জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন। এদিন অধিকাংশ চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেছেন।

এদিকে, কসবা উপজেলা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও উপজেলা যুবলীগ সভাপতি এম.এ আজিজ ৭নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোয়নপত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র এমজি হাক্কানী,প্যানেল মেয়র আবু জাহের, কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল, ইসলাম,সাবেক পৌর আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির, কসবা উপজেলার মেহারী ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন, বাদৈর ইউনিয়নে চেয়ারম্যান শিপন আহমেদ ভূঁইয়া, গোপীনাথপুরে ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, বিনাউটি ইউনিয়নের চেয়ারম্যান বেদন খান, কায়েমপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকতিয়ার আলম রনি, বায়েক ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল হোসেন এবং কসবা পশ্চিমে ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইদুর রহমান মানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক মাহমুদ, কসবা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী রেজা পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমরাহন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ , উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কাজী মানিক, সাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরীফুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা শাহ মোহাম্মদ জালাল উদ্দীন, পৌর তাতীঁলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া, উপজেলা ইউপি মেম্বার সহ শতাধিক দলীয় ও অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এক উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন।

এসময় এম এ আজিজ বলেন, কসবা-আখাউড়ার অবিসংবাদিত নেতা মাননীয় আইনমন্ত্রী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবনের নির্দেশে আমার দলীয় নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। এখানে সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এসেছেন। দোয়া করবেন জয়লাভ করে যেন আমার নেতার হাতকে আরও শক্তিশালী করতে পারি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন বলেন, আজিজ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা, বর্তমান যুবলীগের সভাপতি। তিনি পরিশ্রমী ও ত্যাগী নেতা। আমরা তাকে সমর্থন দিয়েছি। তার মনোনয়ন দাখিল করতে পৌর মেয়র, উপজেলার নেতৃবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ এসেছেন। তার জন্য আমরা দোয়া প্রার্থী।

Facebook Comments Box

Posted ১১:১২ পিএম | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |