শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি বিরোধী শপথ নিল স্কুল শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:46 pm

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি বিরোধী শপথ নিল স্কুল শিক্ষার্থীরা

‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই শ্লোগান নিয়ে দুর্নীতি বিরোধী আন্দেলনকে জোরদার করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি বিরোধী শপথ নিয়েছে স্কুল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী সমাবেশে তারা এই শপথ নেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আবদুল মান্নান সরকার ও সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাহেদ আলী ।

সমাবেশে বিদ্যালয়ের ২ সহস্রাধিক শিক্ষার্থী দুর্নীতিকে না বলে দুর্নীতি বিরোধী শপথ নেন। শপথ পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আবদুল মান্নান সরকার ।

Facebook Comments Box

Posted ৯:৪৬ পিএম | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |