স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 8:03 pm
অবেশেষে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের সীমানায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শহরের খালপাড় এলাকায় অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল।
পানি নিষ্কাশন ও নৌযান চলাচলের সুবিধার্থে মোঘল শাসনামলে খালটি খনন করা হয়। শহরের জগৎ বাজার থেকে গোকর্ণ ঘাট পর্যন্ত বয়ে যাওয়া খালটির দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। তবে দখল আর দূষণের কারণে খালটি এখন মৃত প্রায়। খালের দুইপাড় দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে- এমন শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা করেছে জেলা প্রশাসন।
প্রথম দিনের উচ্ছেদ অভিযানে বেশ কয়েকটি ঘর-বাড়ি ও একটি মার্কেট উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল জানান, খালের দুইপাড়ে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে চলমান এ অভিযান অব্যাহত থাকবে। এই খালটি নিয়ে জেলা প্রশাসনের কিছু পরিকল্পনা আছে। অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের পর সেসব পরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু হবে।
Posted ৮:০৩ পিএম | সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya