শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় তিন হাসপাতালকে জরিমানা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:38 pm

ব্রাহ্মণবাড়িয়ায় তিন হাসপাতালকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ৩টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সহায়তায় এ অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস ।

দুপুরে অনিবন্ধিত বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে চতুর্থ দিনে অভিযান চালিয়ে শহরের কুমারশীল মোড়ে গ্রীণ ভিউ স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার জরিমানা, প্যাশেন্ট কেয়ার শিশু জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, রয়েল হসপিটালস্ কে ৫০ হাজার, দি ইবনে সিনা শিশু ও জেনারেল হাসপাতালকে সিলগালা করা হয়।

এ সময় সদর উপজেলা স্বাস্থ্য অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) সাখাওয়াত তানভীর, মেডিকেল অফিসার (হাসপাতাল ও ক্লিনিক) আশরাফুর রহমান হিমেলসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ও সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস বলেন, স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৯:৩৮ পিএম | বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |