শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ৩১ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 8:59 pm

ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ

ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে “বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ, সঙ্গীত ও কথায় “মহাকাব্যের মহানায়ক” অনুষ্ঠান বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি (মুক্তির দিশারি) এর সামনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ হামজা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান এ.জেড.এম আরিফ হোসেন, উদীচী ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি জহিরুল ইসলাম স্বপন।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক এস.আর.এম ওসমান গনি সজীব।

অনুষ্ঠানে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের আবৃত্তি ও সংগীত বিভাগের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

 

Facebook Comments Box

Posted ৮:৫৬ পিএম | বুধবার, ৩১ অগাস্ট ২০২২

The Daily Sarod |