শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযানে এক ক্লিনিক বন্ধ, দুইটিকে ৯০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ৩১ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 8:34 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযানে এক ক্লিনিক বন্ধ, দুইটিকে ৯০ হাজার টাকা জরিমানা

অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ব্রাহ্মণবাড়িয়ায় টানা তৃতীয়দিনের মতো অভিযান চালানো হয়েছে। বুধবার (৩১ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন এলাকার কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস ও মেডিকেল অফিসার সাখওয়াত তানভীর।
অভিযান চলাকালে অব্যবস্থাপনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে কুমারশীল মোড়ের নবজাতক শিশু ও জেনারেল হাসপাতল এবং পাইকপাড়ার বসুন্ধরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রেজিস্টার্ড চিকিৎসক না থাকায় শহরের জেল রোডের দি ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস জানান, ক্লিনিক দুটির অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।

Facebook Comments Box

Posted ৮:৩৪ পিএম | বুধবার, ৩১ অগাস্ট ২০২২

The Daily Sarod |