শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপে পাচারকালে গাঁজাসহ দুইজন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 9:41 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপে পাচারকালে গাঁজাসহ দুইজন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কায়দায় পিকআপে পাচারকালে সাড়ে ৪৩কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড মোড় থেকে মাদক সহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার মুদারপুরের আব্দুল হামিদের ছেলে শামসুল হুদা (৩২) ও একই জেলার তারাকান্দা উপজেলার ফতেহপুরের আক্কাস আলীর ছেলে ইমন মিয়া (২১)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযানে পিকআপটি আটকের পর তল্লাশি করে এর বডির নিচে বক্সে অভিনব কায়দায় রাখা ২২টি বান্ডিলে সাড়ে ৪৩ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় আটক করা হয় দুই মাদক ব্যবসায়ীকে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box

Posted ৯:৪১ পিএম | মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

The Daily Sarod |