স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
সর্বশেষ আপডেট : 9:36 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে লাইসেন্স বিহীন বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর পর্যন্ত চলা জেলা প্রশাসনের সহায়তায় এই অভিযান চালানো হয়।
অভিযানকালে লাইসেন্স না থাকায় শহরের কুমারশীল মোড়ের আলিফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও খৈয়াসার এলাকার লিবার্টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাখাওয়াত হোসেন। এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস ও মেডিক্যাল অফিসার আশরাফুর রহমান হিমেল।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাখাওয়াত জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন না থাকায় দুটি বেসরকারি হাসপাতালকে সালগালা করা হয়েছে। এরমধ্যে একটি হাসপাতালকে আগে সতর্ক করে দেওয়া হয়েছিল। এ সময় বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে এক সপ্তাহের জন্য সতর্ক করা হয়েছে।
Posted ৯:৩৬ পিএম | মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya